স্কুল গোল্ডকাপ ফাইনালে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৪২ এএম

আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ (বালক ও বালিকা)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং ক্ষুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

গতকাল সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকাদের জন্য পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। ১১ লাখের বেশি ছাত্রী এবং ১১ লাখের বেশি ছাত্র, অর্থাৎ মোট ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই ফুটবল টুর্নামেন্টে নিজ নিজ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে তারা ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে বর্তমানে জাতীয় পর্যায়ে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত