ত্রিশালে তীব্র গরমে আঁখের রস বিক্রি বেড়েছে

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে তীব্র গরমে আঁখের রস বিক্রি বেড়েছে। একটি মেশিনের পাটাতনে থাকে বরফ আর মেশিনের চাকা ঘুরে আঁখ থেকে বের হয় রস। আঁখের রস আর বরফ মিশ্রিত পানি এক সাথে পান করলে শরীরটা একটু শীতল হয়। তাই মানুষ এটি পান করার জন্য ভিড় করছে।

 ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে গো-হাটা পর্যন্ত মেইনরোডে কয়েকটি মিশিনে ভাঙ্গানো আঁখের রস বিক্রি হচ্ছে দেরারসে। উপজেলার হরিরামপুর গ্রামের শরিফা নামের এক নারী জানান, ত্রিশালে আসছিলাম বাজার করার জন্য তীব্র গরমে চৌখেমুখে গরমে অন্ধকার দেখছিলাম, তাই বরফ মিশ্রিত আঁখের রস পান করে শরীরটা শীতল লাগছে। 

উপজেলার বীররামপুর গ্রামের নুরুল আমিন জানান, তীব্র গরমে পিপাসা মেটাতে বরফ মিশ্রিত আঁখের রস পান করেছি। প্রতি গ্লাস ২০ টাকায় বিক্রি হচ্ছে বরফ মিশ্রিত আঁখের রস।

আঁখের রস বিক্রেতা নাজমুল জানান, প্রতিদিন খরচ বাদে ৫-৭ শত টাকা লাভ হয়। তবে এ পেশায় পরিশ্রম অনেক। পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলা থেকে আঁখ সংগ্রহ করে রাতে সেগুলো থেকে ছাল ছাড়িয়ে রাখি। পরের দিন সকালে সেগুলো নিয়ে ত্রিশাল এসে বরফ সংগ্রহ করে বিক্রি শুরু করি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত