ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

‘যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ আগস্ট) ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনে আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ লক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সেভা এনজিওর নির্বাহী পরিচালক এন এম জহিরুল ইসলাম প্রমুখ।

পরে ঢাকা-মহাসড়কের দুইপাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত