ত্রিশালে নকল সিগারেট বিক্রির অপরাধে জরিমানা

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে নকল সিগারেট বিক্রির অপরাধে মো. সোহাগ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান এ অর্থদণ্ড দেন।  

প্রশাসন জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান। এ সময় আটক মো. সোহাগ (২৫) নকল সিগারেট বিক্রির অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম ও বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় লোকজন সহযোগিতা করেন।

জনস্বার্থে নকল ও ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত