দাউদকান্দিতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:০৫ পিএম

কুমিল্লা জেলার দাউদকান্দিতে শ্রমিকলীগ নেতাসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে দাউদকান্দি টোলপ্লাজা, বাজার ও গৌরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি ও দোনারচর গ্রামের মৃত সরোয়াদির ছেলে আনোয়ার হোসেন, একই উপজেলার জিংলাতুলি ইউনিয়নের চান্দেরচর গ্রামের খোকন মিয়ার ছেলে নাজিম উদ্দিন নিজাম (২০),  মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মো. তুহিন (২০) এবং গাঁজাসহ জেলার কোতোয়ালী থানার মনগ্রাম এলাকার আবুল কাসেমের মেয়ে তাসলিমা বেগম ওরফে রোজিনা (৩৫)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি গাজাসহ তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। গৌরীপুর এলাকা থেকে সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত নাজিম উদ্দীন ও চুরির মামলায় তুহিন এবং  আনোয়ার হোসেন নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত