অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৪৪ পিএম

২১ বছর পর ওয়ানডেতে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে। আজ দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটের পরাশক্তির বিপক্ষে প্রথমবার সিরিজ জিতলো টাইগাররা। 

মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪১ ওভারে ১৯২ রানের টার্গেট পেয়েছিল বাংলাদেশ। সৌম্য সরকার, নাজমুল হোসেনের দুটি চল্লিশোর্ধ ইনিংসের পর তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে ৬ ওভার আগেই লক্ষ্যে পৌছায় স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। 

টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নাম অস্ট্রেলিয়ার ইনিংস বৃষ্টির কারণে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমে যায়। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। অস্ট্রেলিয়ার হয়ে মারনাস লাবুশেন করেন ৫৫ ও জেভিয়ার বার্টলেট করেন ৫২ রান। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

লক্ষ্য তাড়ায় শুরুতে তানজিদ হাসান ফিরলেও বাংলাদেশকে এগিয়ে নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেনে। দুজনই ফিরেছেন ৪২ রান করে। এরপরও অবশ্য পথ হারায়নি বাংলাদেশ। লিটন দাস করেন ১৮ বলে ২১ রান। আর ম্যাচ শেষ করেন হৃদয় ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৮৭/৮ (৪২ ওভার) (লাবুশেন ৫৫*, বার্টলেট ৫২, ইংলিশ ৩৪; তাসকিন ৩/৩৩, মুস্তাফিজ ৩/২৭, তানভীর ২/৪৫)

বাংলাদেশ: ১৯৫/৫ (৩৫ ওভার)  (সৌম্য ৪২, শান্ত ৪১, হৃদয় ৪০*, মিরাজ ২২*; বার্টলেট ১/২৩, গ্রিন ১/৯, রেনশ ১/২৯)

ফলাফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত