খুলনা সিটি হাসপাতালে আগুন

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:১৬ এএম

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরের ময়লাপোতা মোড়ের কাছে ওই হাসপাতালটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের খুলনার উপ-পরিচালক মাসুদ সরদার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ১৭ তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, আগুন বেজমেন্টের মধ্যে আছে; উপরে ওঠেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল ভবনের নিচতলার জেনারেটর রুম থেকে ধোঁয়া দেখার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ  খবর ছড়িয়ে পড়ার পর রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত