নেত্রকোনার কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে কলমাকান্দা উপজেলার গুতুরা কবরস্থান এলাকায় নেত্রকোনা কলমাকান্দা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুর আলমকে উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।
এছাড়াও আহতরা হলেন, কলমাকান্দা মধ্যবাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায় এবং চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাতে বেপরোয়া গতিতে চলাচলকারী ভারী যানবাহনের কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।
এ ব্যাপারে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।
পটিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা