শিবির নেতা জিসান আহম্মেদ নিখোঁজ 

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

বাংলাদেশে ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিভাগের সহকারী সম্পাদক জিসান আহমেদ নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে তিনি নিখোঁজ হন। ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এবিষয়ে শুক্রবার (১২ জুন) ভোরে থানায় জিডি করতে গেলে সকাল সাড়ে ৯টায় গিয়ে পুলিশ অভিযোগ লিপিবদ্ধ করে।

তবে পরিবারের অভিযোগ, শুরু থেকে এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় এক রহস্যজনক ভূমিকা পালন করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিসানকে গুম করার পর অপরাধী চক্র পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। এমনকি ফোনে জিসানের কণ্ঠও শোনানো হয়েছে; সেখানে জিসান বলে, তাকে সারারাত পেটানো হয়েছে, এখন মেরে ফেলতে চায়। মুক্তিপণ দাবি করা সেই ফোন নাম্বারটি এখনও সচল পেয়েছে, অথচ প্রযুক্তিগত সব সুবিধা থাকা সত্ত্বেও অপরাধীকে গ্রেপ্তার বা জিসানকে উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ! পুলিশ চাইলেই কিন্তু এই চক্রকে ট্র্যাক করে আইনের আওতায় আনতে পারে।

আমরা আশা করেছিলাম ঘটনার গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অথচ পুলিশ উল্টো দায়সারা বক্তব্য দিচ্ছে। 

স্থানীয়দের ভাষ্য, জিসান দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট থানার ওসির বিতর্কিত ভূমিকার তীব্র সমালোচনা করে আসছিলেন। তাদের আশঙ্কা , সেই রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে জিসানকে তুলে নিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত