মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি মারা গেছেন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৩৭ এএম

চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বৃহত্তর যশোরের মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি (৮১)। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)।

জানা গেছে, আজ বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে সদরের কাজীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বইয়ের সূত্রে জানা যায়, আলী হোসেন মনি গত শতাব্দীর ষাটের দশকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সে সময়ের ৬ দফা আন্দোলন ও স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে ভারতের দেরাদুনে ট্রেনিং শেষে বৃহত্তর যশোর অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে জেলা জাসদের সভাপতি ছিলেন। ১৯৯৭ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত