২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ৪ হাজার ৯৮ কোটি টাকা বাড়ানো হয়েছে। বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এই তথ্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য মূল বাজেটে বরাদ্দ ছিল ২৭ হাজার ১ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ১৭৪ কোটি টাকায়। সে হিসাবে নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ৪ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।