প্রতিরক্ষা খাতের বাজেট

বরাদ্দ বাড়ল ১ হাজার ১৫৯৩ কোটি টাকা

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪১ এএম

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে প্রতিরক্ষা খাতে মোট ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছ। গত অর্থবছরের তুলনায় এবার ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি ধরা হয়েছে।

প্রতিরক্ষা বাজেটের বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়নমূলক প্রকল্পের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সার্ভিসের পরিচালনা ব্যয় বাবদ ১ হাজার ৯৫৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা পরবর্তীকালে সংশোধিত বাজেটে ৪০ হাজার ৫০২ কোটিতে যায়। মূলত ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় এবং সামরিক বাহিনীর সক্ষমতা আরও সুসংহত করতে বরাদ্দের এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত