‘‌‌জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে’

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে। ওরা ক্ষমতায় গেলে কারও রক্ষা হবে না।

শনিবার (১৩ জুন) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আমার লেখালেখির কারণে জামায়াত-শিবিরের নাকি খুব ক্ষতি হচ্ছে, এজন্য বিশাল অঙ্কের বিনিয়োগ করে তুরস্ক থেকে ১৬টির অধিক ভূয়া কপিরাইট ক্লেইম করে আমার আইডি ৮ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। ৮ দিন পর আজকে আইডিতে পোস্ট করার সুযোগ পেলাম। কিন্তু কপিরাইট ক্লেইমগুলো এখনো সমাধান হয়নি। আমি মিডিয়ার কিছু ফটোকার্ড শেয়ার করেছিলাম। এজন্য কোনো মিডিয়ার পক্ষ থেকে কপিরাইট ক্লেইম করা হয়নি। বরং তুরস্ক বসে কপিরাইট ক্লেইম করেছে জামায়াত-শিবিরে নিয়োগকৃত লবিস্ট টিম।’

এ সময় তিনি অভিযোগ করেন, ‘জামায়াত-শিবির ভিন্নমত বিশ্বাস করে না।’

এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমার আইডিতে ওদের সাইবার আক্রমণ ও মা-বাপকে তুলে গালিগালাজই তার প্রমাণ। ওরা নাকি আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে চায়। ওদের ভূয়া ও মিথ্যা ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমার বড় অপরাধ।’

এজন্য বিএনপির এ নেতা বলেন, ‘কখনো জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও ফ্যাসিস্ট হবে। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল সম্পর্কে এখন থেকেই আমাদের সোচ্চার হতে হবে। নতুবা ওরা কখনো ক্ষমতায় গেলে কারও রক্ষা হবে না। ওরা ৭১-এ পরাজিত হওয়ার প্রতিশোধ কঠিনভাবেই নেবে বলে আমার ধারণা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত