জামগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ এএম

রাজবাড়ীতে জামগাছ থেকে পড়ে সালাম ম-ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রাসকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সালাম ম-ল একই গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সালাম ম-ল নিজ বাড়িতে জাম পাড়তে গাছে উঠছিল। এ সময় হঠাৎ করে অসাবধানবশত তিনি গাছ থেকে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনারা আক্তার বলেন, গাছ থেকে পড়ে যাওয়া সালাম ম-ল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত