রাজধানীর পৃথক স্থানে বহুতল ভবন এবং হাসপাতালের আটতলা থেকে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ধানম-ির আসমা আক্তার এবং বাড্ডার আফতাবনগরের মনিকা আক্তার। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা আসমা আক্তারের সঙ্গে তিন বছর আগে সাফিউল্লাহর বিয়ে হয়। তাদের একটি আড়াই বছরের কন্যাসন্তান রয়েছে। গত বুধবার আসমার স্বামী পেটের ব্যথাজনিত অসুস্থতা নিয়ে ধানম-ির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই সময় স্বামী-স্ত্রী দুজনই হাসপাতালের একই কেবিনে ছিলেন। বিকেলে তাদের মধ্যে বাগ্বিতাণ্ডার একপর্যায়ে হাসপাতালের আটতলার কেবিনের বারান্দা থেকে নিচে পড়ে আসমার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের ধারণা আসমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আসমার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
ধানম-ি থানার এসআই আসাদুল জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার ৮১৩ নম্বর কেবিনের বারান্দা থেকে নিচে পড়ে আসমা আক্তারের মৃত্যু হয়।
এদিকে বাড্ডার আফতাবনগরে স্বামী ও সন্তানসহ থাকতেন গাইবান্ধার মনিকা আক্তার। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।