১৪ মাসের কন্যাশিশুকে নিয়ে বরিশাল থেকে ‘কর্ণফুলী-১০’ যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দেন এক নারী। গতকাল শনিবার দুপুর দেড়টায় লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় শিশুটির মা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান। কল পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে যায় এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কোস্ট গার্ডের গাড়িতে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞপ্তি
লঞ্চে অসুস্থ শিশুকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ এএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৪৪ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০