আজ সিরিজ বাঁচাতে নামবে বাংলাদেশ

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:৫৪ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের কাছে হারে স্বাগতিকরা। আজ একই মাঠে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করার সময় বাঁ-পায়ের মাংসপেশিতে চোট পান এই উইকেটরক্ষক-ব্যাটার। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তবে অধিনায়কত্বের অভিষেকটা রাঙাতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত