নড়াইল

১৪৩ কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

নড়াইলে ১৪৩ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ বেস্ট কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার আলী দেওয়ান, ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী, হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খানসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী।

এই বৃত্তি পরীক্ষায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ৮৭ জন বৃত্তি অর্জন করে। দুই গ্রেড মিলিয়ে মোট ১৪৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত