পাকা আম খাবেন কিন্তু সুগার লেভেল বাড়বে না

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:২১ এএম

আমের মৌসুমে আম না খেলে কী হয়। কিন্তু বেহিসেবি আম খেয়ে সুগার বেড়ে গিয়ে বিপদ হতে পারে। একটি মাঝারি সাইজের আমে ১২০-১৫০ ক্যালোরি থাকে। শর্করার পরিমাণ প্রায় ৪৫ গ্রাম। তাই ভুল উপায়ে খেলে কিংবা মাত্রাতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা এবং দেহের ওজন বাড়তে পারে। কিন্তু তা বলে একেবারেই যে আম খাবেন না, তা নয়। ডায়াবেটিসে বা ওজন কমানোর সময়েও আম খাওয়া যায়। শুধু কয়েকটি বিষয় মাথা

রাখা দরকার।

          ইচ্ছামতো পাকা আম খাওয়া চলবে না। দিনে একটার বেশি পাকা আম না খাওয়াই ভালো। এতে রক্তে শর্করার মাত্রা এবং ওজন বৃদ্ধির ভয় থাকে।

          আম ফল হিসেবেই খাওয়া ভালো। আম শেক বানিয়ে খাওয়ার দরকার নেই। এতে ফলের ফাইবার এবং অন্যান্য পুষ্টি একই থাকে। এ ছাড়া ডেজার্ট বানিয়েও পাকা আম খাওয়া চলবে না। এতে রক্তে সুগার লেভেল আরও বাড়তে পারে।

          দিনে একটা আম খান। সেটাও সকাল-বিকাল ভাগ করে খান। একবারে গোটা আম খাওয়ার বদলে ছোট ছোট টুকরা করে নিন। কিছুটা সকালে খান। কিছুটা বিকালে স্ন্যাকস হিসেবে খান।

          রাতে আম না খাওয়াই ভালো। দিনের বেলা আম খান। এতে ফল হজম হওয়ার সময় পাবে। পাশাপাশি ভরপেট খাওয়ার পরে পাকা আম খাবেন না। ব্রেকফাস্ট ও লাঞ্চের মধ্যবর্তী সময়ে খেতে পারেন।

          পাকা আমের গ্লাইসেমিক ইনডেক্স বেশি। তাই ডায়াবেটিসে খাওয়া চলে না। কিন্তু লোভ সামলানো অনেক সময়ে কঠিন হয়। দুটো আটার রুটি কিংবা বাদাম, সবজির সঙ্গে দুই টুকরা পাকা আম খেতে পারেন। এতে রক্তে গ্লুকোজ ধীরগতিতে নিঃসৃত হবে এবং রক্তে শর্করার মাত্রা চট করে বাড়বে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত