প্রায় অর্ধ যুগের বেশি সময় ধরে দর্শকের সঙ্গে দুরত্ব একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপির। ২০২০ সালেই আড়ালে চলে যান জনপ্রিয় এই চিত্রনায়িকা। সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। মধ্যে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। পাশাপাশি গত বছর খানিক সময়ের জন্য প্রকাশ্যে এলেও ফের আড়ালে চলে যান।
জানা গেছে, পপি বিয়ে করে এখন পুরোপুরি সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা-ও হয়েছেন। তবে পপির এভাবে আড়ালে চলে যাওয়াকে মেনে নিতে পারেননি তার ভক্তসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। কারণ দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতে কাজ করেছেন তিনি। পেয়েছেন প্রশংসা, হয়েছেন আলোচিত। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই পপি কিনা চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেন।
সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে পপির একটি ঘনিষ্ঠসূত্র জানায়, পপি আর চলচ্চিত্র জগতে ফিরবেন না। তিনি সব সময়ই একটু চাপা স্বভাবের। এ বিষয় নিয়ে তেমন কথাও বলতে চান না। পপি এখন সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান। অন্য কোনো দিকে আর মনোযোগী হতে চান না। স্বামী ও সন্তানকেই পুরো সময়টা দিচ্ছেন তিনি। যদিও সিনেমা জগৎ সম্পর্কে খোঁজখবর ঠিকই রাখেন।
সূত্রটি আরও জানায়, অভিনয়ে না ফিরলেও প্রযোজনা করার যে কথা তিনি জানিয়েছিলেন গত বছর, সেটিও আলোর মুখ দেখবে বলে মনে হচ্ছে না। কারণ পপি আর এ জগতে ফিরতে চান না। নিজের সংসার, নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকতে চান- এটাই তার সিদ্ধান্ত।
আদালতে হাজিরা দিলেন না আল্লু অর্জুন
ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না