আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততা দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই অভিনেতা।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও হঠাৎ করেই আজ সোমবার (২২ জুন) শিল্পী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমার দিন এফডিসিতে আসনে বাপ্পারাজ। তবে কি সিদ্ধান্তে বদলে আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন এই নায়ক, এমন প্রশ্ন চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তবে বাপ্পারাজ জানালেন ভিন্ন কথা।
এই অভিনেতা বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সবসময় শুভকামনা।’
মনোনয়নপত্র জমা দিয়ে বাপ্পারাজকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘শিল্পী সমিতি ২০২৬-২০২৮ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প্যানেল, আলহামদুলিল্লাহ। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আজকে শিল্পী সমিতিতে আসার জন্য এবং আমাদের সাথে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়ন জমা দেওয়ার জন্য।’
শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তি ছিলেন সবচেয়ে আশাবাদী ও উচ্ছ্বসিত। নির্বাচন সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা, বৈঠক ও আড্ডাতেও একসঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু সেই সমীকরণ বদলে যায় হঠাৎ করেই।

টেলিপাড়ার ভয়ঙ্কর সত্যি ফাঁস করলেন সায়ন্তনী ঘোষ
মুন্সীগঞ্জে হামলার শিকার নারী, থানায় অভিযোগ
কুড়িগ্রামে বাড়িতে বাংলা মদের কারখানা, আটক ১
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরসহ ভেসে গেল শেকলে বেঁধে রাখা যুবক
ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট