উত্তরা ব্যাংক পিএলসির পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম গতকাল বুধবার ব্যাংকের গুলশান শাখা, ঢাকা (জলছবি টাওয়ার, হোল্ডিং নম্বর- ৪০/৮, রোড নং -৯২, গুলশান নর্থ অ্যাভিনিউ, ওয়ার্ড নং-১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান, ঢাকা) এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক সর্বজনাব মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন, মো. রাফিউল ইসলাম এবং নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।