৯ বছরের এতিম শিশুকে ধর্ষণ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৩৭ এএম

নাটোরের বড়াইগ্রামে ৯ বছরের পিতৃহীন এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আহাদ আলী (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আহাদ আলী উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ওই শিশুটি তার সমবয়সী খেলার সাথিকে ডাকতে যায় আহাদ আলীর বাড়িতে। এ সময় আহাদ আলী তাকে কৌশলে ডেকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে জানালে আহাদ আলী তাদের দুজনকে বিষয়টি গোপন রাখতে বলে। অন্যথায় তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে আহাদ আলীর ছোট ভাইয়ের স্ত্রী রুমা বেগম শিশুটিকে চিকিৎসা করিয়ে তিনিও বিষয়টি গোপন রাখতে চাপ দেন। কিন্তু সম্প্রতি ওই শিশুর বিষয়টি জানাজানি হলে শিশুটির বড় ভাই কর্মস্থল থেকে বাড়িতে এসে থানায় মামলা করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত