ইকরার আত্মহত্যা

স্বামী জাহের আলভী দুই দিনের রিমান্ডে

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

স্ত্রী আফরা ইভনাথ ইকরার স্বামী ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া আলভী আত্মহত্যা প্রারোচনায় মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল মালেক আলভীকে ১০ দিনের রিমান্ড আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। গত ২৮ ফেব্রুয়ারি আলভীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তার স্ত্রী ইকরার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। ইকরার বাবা কবির হায়াত খান মামলায় বলেন, দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়’। আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলেসন্তান রয়েছে। একই মামলায় আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত