রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ-সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ব্যক্তিকে শনাক্তের পর তল্লাশি করে যাত্রাবাড়ী থানা পুলিশ সদস্যরা। বুধবার দুপুরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
একই দিন রিকশাচালকের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। আটক যুবকের নাম মো. সজিব পাঠান সম্রাট।