নকআউটে ফ্রান্স-আর্জেন্টিনাকে এড়ালেও সতর্ক আনচেলত্তি

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:০৭ পিএম

স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ (নকআউট পর্ব) নিশ্চিত করেছে ব্রাজিল। তবে দ্বিতীয় রাউন্ডে সেলেসাওদের প্রতিপক্ষ কে হচ্ছে, তা নির্ধারণ হবে আজ বৃহস্পতিবার (২৫ জুন)। ‘এফ’ গ্রুপের রানার্স-আপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর এই দৌড়ে টিকে আছে তিনটি শক্তিশালী দল— নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন। এই গ্রুপ থেকে তিউনিসিয়া ইতিমধ্যে বিদায় নিয়েছে।

নকআউট পর্বের সমীকরণ এবং ফ্রান্স বা আর্জেন্টিনার মতো পরাশক্তিদের এড়ানো প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন,

"আপাতত আমাদের ফ্রান্স বা আর্জেন্টিনার মুখোমুখি হতে হচ্ছে না, অন্য একটি দলের বিরুদ্ধে খেলতে হবে এবং আমাদের এখন সেদিকেই মনোযোগ দিতে হবে। এটা নিশ্চিত যে ম্যাচটি অত্যন্ত কঠিন হবে এবং আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এখন আসল নকআউট লড়াই, এখন বুক শক্ত করার সময়।"

'এফ' গ্রুপের জটিল সমীকরণ ও ব্রাজিলের প্রতিপক্ষ কে?

আজ রাতে গ্রুপ 'এফ'-এর শেষ রাউন্ডের ম্যাচগুলোতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-তিউনিসিয়া এবং জাপান-সুইডেন। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সমীকরণটি নিচে দেওয়া হলো:

  • নেদারল্যান্ডস (৪ পয়েন্ট): ডাচদের ভাগ্য তাদের নিজেদের হাতেই। ব্রাজিলকে এড়াতে হলে (গ্রুপ চ্যাম্পিয়ন হতে) তাদের আজ তিউনিসিয়াকে হারাতেই হবে। তবে তারা যদি ড্র করে এবং জাপান-সুইডেন ম্যাচটিও ড্র হয়, তাহলেও ডাচরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়াতে পারবে। কিন্তু ডাচরা যদি রানার্স-আপ হয়, তবে শেষ ৩২-এ দেখা যাবে ব্রাজিল-নেদারল্যান্ডস'র

  • জাপান (৪ পয়েন্ট): আজ সুইডেনের বিপক্ষে ম্যাচটি ড্র করলেই জাপানের দ্বিতীয় স্থান (রানার্স-আপ) নিশ্চিত হবে, যার অর্থ নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ব্লু সামুরাইরা। তবে জাপান যদি জেতে এবং নেদারল্যান্ডস পয়েন্ট হারায়, তবে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে।

  • সুইডেন (৩ পয়েন্ট): সুইডিশদের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ সহজ— তাদের আজ জাপানকে হারাতেই হবে। জাপানকে হারালে তারা দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের মুখোমুখি হতে পারে, তবে নেদারল্যান্ডস যদি তিউনিসিয়ার কাছে হেরে যায়, তবে সুইডেন গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে।

গ্রুপ ‘এফ’-এর বর্তমান পয়েন্ট টেবিল:

দল পয়েন্ট
নেদারল্যান্ডস
জাপান
সুইডেন
তিউনিসিয়া (বিদায়)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত