মালিহা জেরিন

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:০৪ এএম

কিসসা বিপ্রতীপ

 

যদি কোনো বরষা আহা

এই বুকেও নাচন জাগায়—কোনোকালে

মরুর তিয়াস নিয়া তাই

চাতক-চক্ষু জাইগা রয়

 

পুয়াতি চান্দের বাড়ন্ত উল্লাস-বাতির

জ¦লন্ত জোয়ার যদি

জলের বুকেই জাগতে পারে,

বছর বছর বরষা আইসা ক্যান তবে

আমার মইধ্যে জাগায় দিয়া যায়

চিতার চর-চিহ্ন!

 

আহা

বাসনাগুলার মরা খোলসও শ্যাষে

পুইড়া যাইতে থাকে আমার

একলা রাইতের মুখরা আগুনে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত