সবুজ ছাতা
বর্ষাটা এমনই ঝক্কি নিয়ে ঝরে যায় তুমুল বৃষ্টিপাত
কথা নেই, কর্ম নেই
পাতের পান্তায় ঘোর লেগে হয় দুধে-ভাতে উৎপাত।
গরিব গেরস্ত ঘর, ভেসে গেল বুঝি বৃষ্টিতে বাল্যকাল,
যাচ্ছে—শত কোটি কীট
বিবিধ কষ্টের পাতায় মোড়ানো সংবেদী ওগো শাল!
বৃষ্টিতে ছারখার ভক্ত ও সন্ন্যাসী দৃষ্টি হচ্ছে আঁকাবাঁকা
তিরের মতো তেরসা
ঝরার আগে হলুদ পাতার প্রেমে বলছে একটু তাকা।
ভয় হয়, যদি আর কোনো দিন বগুড়াতে বৃষ্টি না হয়!
নীরবে নিঃশব্দে, হে ছাতা,
স্বাস্থ্যকর্মীকে ধোঁকা দিয়ে তুমিও হারাবে না নিশ্চয়?
ঋতুর নিমিত্তে ঢোকে মাস, সেই টানে পোড়া আশি^নে
বিদগ্ধ হাওয়া বইছিল
অকারণে সারাটা সময় বৃষ্টিবাহিত তোমার বিবাহদিনে।