খাগড়াছড়িতে আম‌ বোঝাই পিকআপ উল্টে আহত ৩

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:০৪ পিএম

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় আম বোঝাই পিকআপ উল্টে চালক সহ ৩ জন আহত হ‌য়ে‌ছে। বৃহস্প্রতিবার (২৫ জুন) রাত সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলার ব‌্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লেন- আম ব‌্যাবসায়ী মো. আমিনুর (৩১), চালক মো. টিপু (২৮) ও হেলপার মো. উজ্জল (২৫)। চালক ও হেলপা‌ চট্টগ্রাা‌মের ভূজপুর এবং ব‌্যাবসায়ীর বা‌ড়ি খাগড়াছড়ির গুইমারা সিন্ধুকছ‌ড়ির বাসিন্দা ব‌লে জানা গে‌ছে।

গা‌ড়ির হেলপার মো. উজ্জল জানান, খাগড়‌াছড়ি হ‌তে আম বোঝাই করে ‌বি‌ক্রির উদ্দে‌শ্যে ঢাকা যা‌চ্ছিল। আলু‌টিলা পাহাড় নামার সময় ব্যাঙমারা এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পিকআপ‌টি গ‌র্তে পড়ে যায়। এতে ড্রাইভারসহ ৩ জন আহত হয়। 

আহত‌দের ম‌ধ্যে চালক ও আম ব‌্যাবসা‌য়ি গুরুতর আহত হয়। পিছন থে‌কে আসা অপর এক গা‌ড়ির লোকেরা দেখ‌তে পে‌য়ে আহত‌দের উদ্ধার করে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লে‌ক্সে নি‌য়ে গে‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার খাগড়াছ‌ড়ি সদর হাসপাতা‌লে প্রেণে করা হয়। মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব‌্যরত ডা: রুবেল নাথ জানান, আহত ৩ জনের ম‌ধ্যে ২ জ‌নের বাম হা‌তের একা‌ধিক স্থা‌নে হাড় ভে‌ঙ্গে গে‌ছে। ত‌বে শস্কা মুক্ত। প্রাথ‌মিক চিকিৎসা শে‌ষে  তা‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য খাগড়াছ‌ড়ি সদর হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। 

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ শা‌হেদ উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ ঘটনাস্থলে গেছে। কি কারনে দুঘর্টনা ঘটেছে তা দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত