চোখ কেন লাল হয়

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ এএম

অনেকেরই চোখ লাল হওয়ার সমস্যা থাকে।

বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। দীর্ঘক্ষণ পুকুরে গোসল করা; খুব কান্নাকাটি করলে, চোখে সাবান লাগলে, অতিরিক্ত ধুলাবালির মধ্যে দীর্ঘসময় থাকলে,  চোখের গ্লুকোমা, চোখে কোনো অস্ত্রোপচার করলে, কিছু কিছু ওষুধ ব্যবহার করলে, ইউভিয়াইটিস হলে, অ্যালার্জি জাতীয় খাবার খেলে, জোর করে পড়াশোনা করতে গিয়ে তাদের চোখ রক্তাক্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে চোখের টিউমার চোখ লাল হওয়ার কারণে হতে পারে। নেত্রনালি বন্ধ হলেও চোখের কোনা লাল হয়ে ওঠে। অনেক সময়ে চোখে ছানি হলেও তা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় না। এভাবে ফেলে রাখায় ছানিটি এক সময়ে ফেটে যেতে পারে। সে ক্ষেত্রে চোখে লাল ভাব দেখা দিতে পারে। সঙ্গে চোখে প্রচ- যন্ত্রণাও হয়। চোখের প্রেশারও বেড়ে যায় বেশ কিছুটা। যাদের উচ্চ রক্তচাপ আর ব্লাড সুগারের সমস্যা থাকে, তাদের চোখে রক্তক্ষরণ হতে পারে। তখনো চোখ লাল দেখায়। একে ‘চোখে স্ট্রোক’ হওয়া বলা হয়।

চিকিৎসা

ড্রপের সাহায্যে মোটামুটি চার-পাঁচ দিনের মধ্যে যদি লাল ভাব না সারে, তবে অন্য কোনো চোখের রোগের ইঙ্গিত হতে পারে। বারবার চোখে পানি দিন। চোখ পরিষ্কার থাকবে। চোখে হাত দেওয়ার অভ্যাসের ফলে নানা জীবাণু চোখে ঢুকতে পারে। সাবধান হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ঠা-া সেঁক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গরম সেঁক কার্যকর। ছানির কারণে চোখ লাল হলে দ্রুতই ছানি অপারেশন করতে হবে। এ ছাড়া চোখে সমস্যা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চোখ নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত