ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৫১ এএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শনিবার আবারও ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রেসিডেন্টের নির্দেশে এবং 'ইরানের চলমান আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়ায়' এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

সেন্টকম-এর বিবৃতিতে বলা হয়, 'মার্কিন সামরিক বিমান ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং মাইন বসানোর সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে।'

এর আগে বৃহস্পতিবার ইরান স্ট্রেইট অব হরমুজের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় বলে দাবি করা হয়। এরপর শুক্রবার যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়।

সেন্টকম আরও জানায়, 'গতকালের মার্কিন হামলার পর ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তারা তা মানেনি এবং তাদের বাহিনী একটি একমুখী ড্রোন হামলা করে, যা আজ ভোর ৪টা ৩০ মিনিটে (ইস্টার্ন সময়) ‘এম টি কিকু’ নামে একটি জাহাজে আঘাত হানে।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্ট্রেইট অব হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত