‘একজন নারীকে ভেতর থেকে শক্ত হতে হয়’

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৪৩ এএম

মাত্র খবর চাউর হয়েছে দ্বিতীয় বিয়ের ছয় মাসের মাথায় মা হতে যাচ্ছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। এই আলোচনার মাঝেই আরেক আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। সদ্য মুক্তি পাওয়া সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি সম্পর্ক, নারী এবং জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেন, যা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনুষ্ঠানে সামান্থা স্পষ্টভাবে বলেন, কোনো সঙ্গীই একজন নারীর জীবনে পূর্ণতা এনে দিতে পারে না। তার মতে, জীবন, ক্যারিয়ার এবং সম্পর্ক সবকিছুই নিজের দায়িত্বে গড়ে তুলতে হয়। তিনি আরও বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজন মানুষের সমান প্রচেষ্টা প্রয়োজন। একপক্ষের ওপর নির্ভর করে পুরো জীবন এগিয়ে নেওয়া ঠিক নয়, কারণ এতে সময়ের সঙ্গে সঙ্গে মানসিক চাপ ও হতাশা তৈরি হতে পারে।

সামান্থার মতে, একজন নারীকে নিজের ভেতর থেকে শক্ত হতে হয় এবং নিজের পরিচয় নিজেকেই গড়ে তুলতে হয়। বাইরের কোনো মানুষ এসে জীবনের শূন্যতা পূরণ করবে এই ধারণা বাস্তবসম্মত নয়। বরং সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। তিনি আরও ইঙ্গিত দেন যে, সম্পর্ক সবসময় সহজ থাকে না। অনেক সময় পরিস্থিতি জটিল হয়ে যায়, যা একজন মানুষের নিয়ন্ত্রণে থাকে না। তাই নিজের মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, আত্মনির্ভর না হলে সম্পর্কের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা শেষ পর্যন্ত সম্পর্ককে দুর্বল করে দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত