আজ বাংলায় আষাঢ়ের মাসের ১৫ তারিখ ইংরেজি মাসের ২৯ জুন সোমবার। এই দিন সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আট বিভাগে কিছু কিছু জায়গা আস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার (২৮ জুন) আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে থাকতে পারে। এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ও সিলেটে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই দিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের কুতুবদিয়ায় ৬০ মিলিমিটার।