হারে বিশ্বকাপ শেষ জ্যোতিদের

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৫১ এএম

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। লর্ডসে ব্যাটারদের ব্যর্থতায় ৫ উইকেটে ১১৭ রান করেন নিগার সুলতানা জ্যোতিরা। ছোট পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তোলেন বোলাররা। ম্যাচের ভাগ্য গড়ায় শেষ ওভারে। তবে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় তুলে নেন প্রোটিয়া মেয়েরা। গতকাল আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই বোল্ড হন জুয়াইরিয়া ফেরদৌস। একাদশে ফেরা তাজ নাহার ১২ বলে মাত্র ১ রান করেন। এরপর হাল ধরেন সুবহানা মোস্তারি (৪৮ বলে ৪২) ও শারমিন আক্তার (২৯ বলে ২২)। শেষ দিকে জ্যোতির ২০ বলে ৩২ রানের ইনিংসের সৌজন্যে ১০০ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। লক্ষ্য তাড়ায় পেসার মারুফা আক্তারের ইনসুইংয়ে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক লরা উলভার্টের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন তাজমিন ব্রিটস (২০) ও আনেরি ডার্কসেন (৪৫)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত