লিথিয়ামের বিকল্প সোডিয়াম-আয়ন ব্যাটারি

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:১১ এএম

বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায় বর্তমানে লিথিয়াম-আয়ন ব্যাটারির আধিপত্য থাকলেও এর বিকল্প প্রযুক্তি হিসেবে দ্রুত গুরুত্ব পাচ্ছে সোডিয়াম-আয়ন ব্যাটারি। সম্প্রতি চীনের গবেষণায় নতুন ধরনের সোডিয়াম-আয়ন ব্যাটারি বাস্তব পরীক্ষায় সফলতা দেখিয়েছে, যা ভবিষ্যতের ব্যাটারি শিল্পে বড় পরিবর্তন আনতে পারে।

লিথিয়াম-আয়ন ব্যাটারি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক গাড়ির প্রধান শক্তির উৎস। তবে লিথিয়ামের সীমিত মজুদ, উচ্চ উৎপাদন ব্যয় এবং সরবরাহ-নির্ভরতা এই প্রযুক্তির বড় চ্যালেঞ্জ। বিশে^র উল্লেখযোগ্য লিথিয়াম ভা-ার কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ হওয়ায় এর বাজারও ভূরাজনৈতিক ঝুঁকির মুখে থাকে। এই পরিস্থিতিতে সোডিয়াম-আয়ন ব্যাটারি আশার আলো দেখাচ্ছে। সোডিয়াম পৃথিবীতে সহজলভ্য ও তুলনামূলক সস্তা হওয়ায় এ ধরনের ব্যাটারি উৎপাদনের খরচ কমানোর সম্ভাবনা রয়েছে। চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান হিনা নির্মিত ১২০টি ব্যাটারি বিভিন্ন তাপমাত্রায় পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, এগুলোর নকশা বৈদ্যুতিক প্রতিরোধ কমাতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। কর্মক্ষমতার দিক থেকেও এগুলো আধুনিক লিথিয়াম-আয়ন প্রযুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে প্রযুক্তিটি এখনো পুরোপুরি পরিণত নয়। বিশেষ করে কম তাপমাত্রায় চার্জিং সক্ষমতা এবং শক্তি সঞ্চয়ের ঘনত্বের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। গবেষকদের ধারণা, ভবিষ্যতে এসব সমস্যা কাটিয়ে উঠতে পারলে সোডিয়াম-আয়ন ব্যাটারি স্বল্প দূরত্বের বৈদ্যুতিক যান এবং বৃহৎ জ¦ালানি সংরক্ষণ ব্যবস্থার জন্য একটি কার্যকর ও সাশ্রয়ী সমাধান হয়ে উঠতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত