নারকেল তেল ভেজাল না বিশুদ্ধ বুঝবেন যেভাবে

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:১৩ এএম

ত্বক ও চুলের যত্ন নিতে নারকেল তেল আমরা ব্যবহার করি। খুব ভালো ময়েশ্চারাইজার ও হেয়ার অয়েল হিসেবে নারকেল তেল ব্যবহার হয়। নারিকেল তেলে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। তাই নারকেল তেল মাখলে বা খেলে স্বাস্থ্যেরই লাভ হয়। কিন্তু তেলে যদি ভেজানো মেশানো থাকে, তা বুঝবেন যেভাবে

 একটি কড়াইতে দু’চামচ নারকেল তেল নিন। মাঝারি আঁচে রেখে গরম করুন। যদি দেখেন ফেনা বা বুদবুদ উঠছে এবং পোড়া গন্ধ বেরোচ্ছে, বুঝবেন এতে ভেজাল মেশানো রয়েছে। তেল খাঁটি হলে এসব কিছুই হবে না।

 কম তাপমাত্রায় নারকেল তেল জমে যায়। তাই একটি পাত্রে কিছুটা নারকেল তেল নিয়ে ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পর বের করে দেখুন, নারকেল তেল জমেছে কি না। তেল যদি জমে গিয়ে সাদা হয়ে যায়, বুঝবেন নারকেল তেল খাঁটি। কিন্তু তেল যদি না জমে এবং তেলের ওপর যদি আলাদা স্তর সৃষ্টি হয়, তা হলে বুঝবেন এতে ভেজাল মেশানো আছে।

 একটি গ্লাসে পানি নিন এবং তাতে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে দিন। গ্লাসটা এক জায়গায় ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। যদি দেখেন পানির সঙ্গে তেল মিশে যাচ্ছে, বুঝবেন এতে ভেজাল রয়েছে। আর যদি তেল জমাট বেঁধে যায় বা আলাদা থাকে, তা হলে বুঝবেন নারকেল তেল খাঁটি।

 নারকেল তেলের মিষ্টি ও সতেজ সুবাস রয়েছে। হাতের তালুতে সামান্য নারকেল তেল নিয়ে ঘষুন। যদি উগ্র গন্ধ ছাড়ে, তেলচিটে বা পোড়া গন্ধ বেরোয়, বুঝবেন এতে ভেজাল রয়েছে। খাঁটি তেল জিভে দিয়েও টেস্ট করতে পারেন।

 খাঁটি নারকেল তেল দেখতে প্রায় স্বচ্ছ বা বর্ণহীন হয়। আর ভেজাল মেশানো নারকেল তেল কিছুটা হলদেটে হয়। এ ছাড়া কাচের গ্লাস বা জারে কিছুটা নারকেল তেল নিয়ে আলোর সামনে রাখুন। ১০ মিনিট রাখবেন। তারপরে যদি তেল একদম স্বচ্ছ দেখায়, তবে বুঝবেন সেটি খাঁটি। ঘোলাটে ভাব থাকলে জানবেন সেটা ভেজাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত