ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দোকানপাট ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন। পরে গতকাল সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার সকালে তৃতীয়দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী।
এ বিষয়ে সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনও পর্যন্ত কোন আটক নেই বলেও তিনি জানান। এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেননি।
নতুন করে ১টি থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত