মাগুরা জেলা পরিষদের ১০৪ কোট টাকার বাজেট ঘোষণা

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

বাজেটে আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়- জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

ঘোষিত বাজেটের অর্থ জেলার তৃণমূলে অবকাঠামোসহ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতি উন্নয়নের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত