রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রূপগঞ্জ উপজেলার ইছাখালি এলাজার রুবেল মিয়া, শাওন বেপারী, পশ্চিমগাঁও এলাকার আসিক মিয়া, গন্ধবপুর এলাকার মাহবুব আলম চুন্নু ও পূবেরগাঁও এলাকার নাহিদ হাসান সানি। 

রূপগঞ্জ থানার এসআই মিলন মিয়া জানান, মাদক সেবন ও বিক্রিকালে ওই পাঁচজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত আটককৃত ওই পাঁচ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত