সাংবাদিক সম্মেলনে রোটারী কান্ট্রি কোঅর্ডিনেটর ড. ইশতিয়াক জামান

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং কমিউনিটি উন্নয়নে রোটারির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। এতে বক্তব্য দেন ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি শামসুল হুদা, কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের সভাপতি প্রফেসর ড. হুমায়ুন কবির ও রোটারিয়ান লুবনা আফরোজ।

প্রধান বক্তার বক্তব্যে পিডিজি ড. ইশতিয়াক জামান বলেন, রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখ রোটারিয়ানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাপী অসহায়, সুবিধাবঞ্চিত, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে রোটারিয়ানরা নিবেদিতভাবে কাজ করছেন। নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য "স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি" বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশের সকল রোটারিয়ানকে আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই সেবামূলক কর্মকা- পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সদস্য বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে রোটারি আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পিডিজি শামসুল হুদা বলেন, সমন্বিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব ও সেবার মনোভাবের মাধ্যমে নতুন রোটারি বর্ষে দেশের প্রতিটি অঞ্চলে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত