ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও অধ্যাপক মহিউদ্দিন

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকর পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

আজ মঙ্গলবার (৩০ জুন) রাতে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

কমিটিতে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা খানম। এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিজবাহ-উদ-ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, একাউন্টিং বিভাগের অধ্যাপক আল আমিন, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম নূর আলম সিদ্দিকী।

কমিটিতে কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও পদাধিকার বলে সদস্য হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত