বরগুনা আমতলীতে পৈতৃক জমি দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে কৃষক বেল্লাল গাজী (৪০) ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে।
অভিযুক্ত মৃত মোসলেম গাজীর ছেলে আলম গাজী আহত বেল্লাল গাজীর সৎ ভাই।
বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে আহত বেল্লাল গাজীর পৈত্রিক বাড়ি সদর ইউনিয়নের ছোট্ট নীলগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আহত বেল্লাল গাজীর সৎ ভাই আলম গাজীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল। প্রায় দুই বছর আগে সৎ ভাই আলম গাজীকে জমি কট কবলা রাখা বাবদ ৫৫ হাজার টাকা দেয় আহত বেল্লাল গাজী। টাকা চাইতে গেলে উল্টো পাওনা টাকা না দিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলম গাজী (৫৫) স্ত্রী মুনসুরা (৪৫) ছেলে মামুন (৩০) গাজী সিয়াম গাজী (২৫) সহ ৭-৮ জন দেশীয় অস্ত্রসহ বেল্লাল গাজীর বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। খবর পেয়ে বেল্লাল গাজীর স্ত্রী মনিকা বাড়িতে আসলে তার ওপর হামলা করে, পিটিয়ে পুকুরে ফেলে রাখে।
আহত অবস্থায় বেল্লাল গাজী বাড়ির ভেতরে পালিয়ে গেলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. মহুয়া জানান, বেল্লাল গাজীর মাথায় কোপের গুরতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষিত বেকারদের দক্ষ করে গড়ে তুলবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী