স্বামীকে ৬ টুকরো করা সেই ফাতেমার প্রাণদন্ড

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম

রাজধানীর মহাখালী এলাকায় স্বামীকে ছয় টুকরা করে হত্যার দায়ে স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ দন্ড দেন। আসামিকে লাশ গুমের অপরাধে সাত বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে তাকে তিন মাস বিনাশ্রম কারাভোগের রায় দেয় আদালত। গ্রেপ্তারের পর থেকে আসামি ফাতেমা কারাগারে রয়েছেন। গতকাল রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে শিল্পী পুলিশকে জানায়, পারিবারিক কলহ, টাকা-পয়সা বণ্টন ও একাধিক বিয়েকে কেন্দ্র করে স্বামী ময়না মিয়া ওরফে শাকিলের সঙ্গে তার মনোমালিন্য হয়। শিল্পী পরিকল্পনামাফিক তার অটোরিকশাচালক স্বামীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে নিস্তেজ করেন, এরপর গলাকেটে হত্যা করে লাশ ছয় টুকরা করেন। একটি লাল রঙের কাপড়ের ব্যাগে মাথা, শরীরের মূল অংশকে একটি নীল রঙের পানির ড্রামে এবং খ-িত দুই পা ও দুই হাতকে একটি বড় কাপড়ের ব্যাগে ঢুকিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ফেলে দেন। আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ২০২২ সালের ২৪ অক্টোবর ফাতেমার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত