চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযানে চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি স্কুটিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮:৪৫ টার সময় ইয়াবা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার অপারেশন অফিসার (এসআই ) মো. আরিফ হোসেন জানান, শুক্রবার (৩ জুলাই) সকালে বাঁশখালী পৌরসভর ৭নং ওয়ার্ডের দক্ষিণ জলদী থানার সামনে পাকা রাস্তার উপর ১টি লাল রংয়ের স্কুটি তল্লাশী করে ধৃত আসামী মো. জিয়ার (৪০) দখল ও হেফাজত হতে স্কুটির সামনের অংশে পা রাখার স্থানে ১টি কাধের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. জিয়া (৪০), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ৫নং ওয়ার্ডের পুতুইন্না পাড়া এলাকার আব্দুল হাকিম ও মৃত ছেনোয়ারা বেগমের পুত্র।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. জিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলে থানা সুত্রে জানা যায় ।
বাণিজ্যিক খাতে যাচ্ছে অতিথিশালা