কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৪ এএম

ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নাম মো. সজিব (২৮)। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সজিব গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতের সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত