৪৬ বছরে লোক নাট্যদল, নানা আয়োজন

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫২ এএম

নাট্য সংগঠন লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করছে আগামী ৬ জুলাই। ১৯৮১ সালের এই দিনে যাত্রা শুরু করা দলটি চার দশকেরও বেশি সময় ধরে রবীন্দ্রনাথ, নজরুল, শেক্সপিয়ার ও ব্রেখটের মতো দেশি-বিদেশি লেখকদের কালজয়ী নাটকের পাশাপাশি ময়মনসিংহ গীতিকা নিয়ে সফল মঞ্চায়ন করেছে দলটি। এই দীর্ঘ নাট্যযাত্রা উদযাপন করতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ‘কঞ্জুস’। আগামী ৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বসবে মূল উৎসব। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও অভিনেতা জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হবে। এরপর মঞ্চস্থ হবে দলের নতুন প্রযোজনা ‘সুন্দর’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত