চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারকারা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দিনভর উৎসবমুখর ছিল এফডিসিপাড়া। কার্যনির্বাহী পরিষদের এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে এবার মোট ভোটার ছিলেন ৫৭৩ জন। সকাল থেকেই প্রিয় সংগঠনকে নেতৃত্ব বেছে নিতে তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এবারের নির্বাচনে মূল আকর্ষণ ছিল দুটি পূর্ণাঙ্গ প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যে একটি প্যানেল থেকে সভাপতি পদে লড়েছেন ফাইট ডিরেক্টর ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তাদের বিপরীতে অন্য প্যানেলটির নেতৃত্বে আছেন সভাপতি প্রার্থী অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী।

প্যানেলভিত্তিক লড়াইয়ের বাইরেও এবারের নির্বাচনকে জমজমাট করে তুলেছেন ৬ জন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান। তারকাদের আনন্দঘন মুহূর্ত উঠে এসেছে ছবিতে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত