বাভাসির প্রধান বিচারক মোশাররফ করিম

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫২ এএম

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বাভাসি’র (বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর) ২০২৫-২৬ সালের আয়োজনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।

এবারের ত্রিদেশীয় এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে ৫২টি এবং পরবর্তী সময়ে জুরি বোর্ডের পর্যবেক্ষণে দ্বিতীয় রাউন্ডের জন্য সেরা ১৬টি চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছে। চূড়ান্ত পর্বে লড়বে ৭টি সিনেমা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিচারকের দায়িত্ব মোটেও সহজ নয়। তবে আমি সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। নতুনদের মেধাবিকাশের বাভাসি অসাধারণ এক প্ল্যাটফর্ম।’ এই উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ বিভিন্ন বিভাগে মেধা যাচাই শেষে সেরা তিন বিজয়ী নির্ধারণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত