মহাকাশে নতুন স্যাটেলাইটের বহর পাঠাল চীন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:০০ এএম

চীন নতুন একদল স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। দেশটির উত্তরাঞ্চলের শানসি প্রদেশে অবস্থিত তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার (৪ জুলাই) সংশোধিত লং মার্চ-৬ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
 
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, স্যাটেলাইটগুলো সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

নতুন এ স্যাটেলাইটগুলো চীনের বাণিজ্যিক নিম্ন-কক্ষপথভিত্তিক মেগা স্যাটেলাইট নেটওয়ার্ক স্পেসসেইল কনস্টেলেশন-এর অংশ হিসেবে কাজ করবে।

এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৫৫তম উৎক্ষেপণ মিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত