ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয়রা জানায়, উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িযে পড়ে। এতে বয়স্ক মুসল্লিসহ অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।